• সিলেট, দুপুর ১:৫৪, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের হাইকমিশনারের ডিএমপির সিটিটিসি পরিদর্শন

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাজ্যের হাইকমিশনারের ডিএমপির সিটিটিসি পরিদর্শন

Manual7 Ad Code

যুক্তরাজ্যের হাইকমিশনারের ডিএমপির সিটিটিসি পরিদর্শন

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) পরিদর্শন করেছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সারাহ কুক সিটিটিসি পরিদর্শন এবং এর প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার সংঘটিত আন্তর্জাতিক অপরাধ, চলমান সন্ত্রাসবাদ কার্যক্রম সম্পর্কে তথ্য বিনিময় ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দানের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সিটিটিসি প্রধান পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি সিটিটিসির সক্ষমতা সম্পর্কে যুক্তরাজ্যের হাইকমিশনারকে অবহিত করেন এবং পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি-প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com