• সিলেট, রাত ৮:১৭, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন

Manual2 Ad Code

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

বগুড়ার গাবতলীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বগুড়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ী এলাকায় পৌঁছান। সেখানে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত নিম্নআয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এ কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ভাতা দেওয়া হবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবেন। যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে।

অনুষ্ঠানস্থলে সকাল থেকেই আশপাশের ইউনিয়ন ও উপজেলার নারী-পুরুষদের ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বগুড়ার গাবতলী থেকে এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচির নতুন বার্তা গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual8 Ad Code

জানা গেছে, গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকা পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত কিছু পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com