• সিলেট, সন্ধ্যা ৭:২৯, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Manual1 Ad Code

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

 

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

Manual1 Ad Code

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এতে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এসব খাতে চীনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

Manual8 Ad Code

চীনের রাষ্ট্রদূতও বাংলাদেশে উন্নয়নমূলক বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং ও সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com