• সিলেট, সকাল ৯:১২, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

Manual4 Ad Code

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়।

শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য সীমা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না। ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না। বৈষম্য দূর করাটাই আমাদের প্রধান কাজ। এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে। এখানে দক্ষতা বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। ঘরে ঘরে বিএ, এমএ করে তো লাভ নেই। আমাদের দক্ষতা বাড়াতে হবে।এজন্য ভোকেশনাল এডুকেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। ব্যবসা করতে এত বাধা যে সিম্পল একটা রেস্টুরেন্টে করতে গেলে বোঝা যায়। এগুলো হয়েছে পৃষ্ঠেপোষকতার অর্থনীতির জন্য, অতীতে এসব হয়েছে। আমরা এ গুলো বন্ধ করার চেষ্টা করছি।

Manual6 Ad Code

টাকা না ছাপিয়েই সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com