• সিলেট, রাত ৮:০০, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেতুমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক

admin
প্রকাশিত মে ৬, ২০২৬
সেতুমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক

Manual5 Ad Code

সেতুমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জিন পেসমে। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সেতুমন্ত্রী বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Manual7 Ad Code

প্রতিনিধি দলের প্রধান জিন পেসমে নতুন সরকারে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরো বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Manual7 Ad Code

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com