• সিলেট, রাত ১০:৫১, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌরবিদ্যুতে ৫ বছরের কর অবকাশের পরিকল্পনা সরকারের

admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
সৌরবিদ্যুতে ৫ বছরের কর অবকাশের পরিকল্পনা সরকারের

Manual4 Ad Code

অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী
সৌরবিদ্যুতে ৫ বছরের কর অবকাশের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে আমদানিতে নামমাত্র শুল্ক ও পাঁচ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ শিল্পনগরে প্রস্তাবিত সোনাগাজী ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বেস) পিপিপি প্রকল্প নিয়ে আয়োজিত এক মতবিনিময় কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী স্পষ্ট করেন, আগামী জুন মাসের মধ্যেই সৌরবিদ্যুৎ খাতের জন্য একটি পূর্ণাঙ্গ বিনিয়োগবান্ধব নীতিমালা ঘোষণা করা হবে।

Manual2 Ad Code

বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের পোশাক খাতের সাফল্যের পেছনে যেমন আশির দশকের শুরুতে দেওয়া বিশেষ কিছু সুযোগ-সুবিধা কাজ করেছিল, ঠিক একইভাবে সৌরবিদ্যুৎ খাতেও বড় পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে সোলার ফ্রেম, ফটোকল ও ব্যাটারি; এই তিনটি সরঞ্জামের আমদানিতে শুল্ক-কর কমানোর বিষয়টি নিয়ে মন্ত্রণালয় বর্তমানে কাজ করছে। মন্ত্রী মনে করেন, রাজস্ব আদায়ের আগে বিনিয়োগ প্রয়োজন, তাই প্রথম পাঁচ বছর কর অবকাশ দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন এবং পরবর্তীতে সরকার সেখান থেকে নিয়মিত কর পাবে। পাকিস্তানের সফল মডেলের উদাহরণ টেনে তিনি আরও বলেন, সরকার প্রয়োজনে সরঞ্জাম আমদানি করে দেবে অথবা বেসরকারি খাতকে শূন্য শুল্কে আমদানির সুযোগ করে দেবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মন্ত্রী আরও একটি চমকপ্রদ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, ধানমন্ডি ও মোহাম্মদপুরের মতো জনবহুল এলাকার বাড়ির ছাদগুলো যদি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হয়, তবে শুধু এই দুই এলাকা থেকেই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তিনি স্পষ্ট করে দেন, সরকার নিজে বিনিয়োগ না করে বরং বেসরকারি খাতের জন্য সহায়ক পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিকেই বেশি নজর দিচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম নবায়নযোগ্য জ্বালানির পথে বেসরকারি খাতের পুঁজি ও প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এই প্রকল্পের মাধ্যমে সরকারি জমিতে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত হওয়া ছাড়াও দেশে প্রথমবারের মতো ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে, যা ভবিষ্যতে দেশের গ্রিড ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com