• সিলেট, রাত ৯:৩২, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ

Manual3 Ad Code

১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ
অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গঠিত এ সিটিতে ওয়ার্ড রয়েছে মোট ২১টি।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

Manual4 Ad Code

আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে।

নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে রয়েছে ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়নের অংশ (বগুড়া সদর) ও ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর)। দক্ষিণে রয়েছে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর)।

পূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর)। পশ্চিমে রয়েছে ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর)।

সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী মতামত আহ্বানের জন্য বগুড়া জেলা প্রশাসককে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছিল।

Manual3 Ad Code

পরবর্তীকালে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদন বিবেচনায় নিয়েই সরকার বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত কার্যকর করেছে।

বিডি-প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com