• সিলেট, রাত ১১:১২, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

admin
প্রকাশিত মে ২৫, ২০২৬
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

Manual6 Ad Code

সংগৃহীত ছবি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সোমবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ জন বাংলাদেশি।

Manual7 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা আজ সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে বেনগাজি থেকে ঢাকায় পৌঁছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের অভ্যর্থনা জানান।

Manual3 Ad Code

জনসচেতনতা বৃদ্ধি এবং অন্যদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ অভিবাসন পথ বেছে নেওয়া থেকে নিরুৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসিত অভিবাসীদের তাদের কষ্টদায়ক অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে।

Manual4 Ad Code

আইওএম ফিরে আসা ব্যক্তিদের পরিবহন খরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে সাময়িক থাকার ব্যবস্থা করেছে।

সূত্র : বাসস

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com