• সিলেট, রাত ১১:৩৪, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

Manual1 Ad Code

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতেও স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সংস্কার কমিশন গঠন করবে সরকার।

Manual8 Ad Code

রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাংক খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে অবদান রেখেছে। এ অবদান অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। অতীতে ভুল পরিসংখ্যান ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক চিত্র বিকৃত করা হয়েছে। অর্থনীতির টেকসই বিকাশের স্বার্থে জবাবদিহিতামূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বা দিতে হবে।

Manual8 Ad Code

সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতের সুশাসনের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। তাই এ খাতে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যেসব ব্যাংক সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছে, তারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com