• সিলেট, রাত ১:১১, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন

admin
প্রকাশিত জুন ১৭, ২০২৬
দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন

Manual7 Ad Code

দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Manual1 Ad Code

জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের আওতায় উপজেলার দোয়ারাবাজার (সদর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোট ৫৫৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে ওই কার্ড বিতরণ করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবসজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।

 

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের এএসপি (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com