• সিলেট, রাত ৪:৫৮, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট র‌্যাবের সিগন্যাল অমান্য করে পালাচ্ছিলেন আনোয়ার, অতঃপর…

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৬
সিলেট র‌্যাবের সিগন্যাল অমান্য করে পালাচ্ছিলেন আনোয়ার, অতঃপর…

Manual5 Ad Code

সিলেট র‌্যাবের সিগন্যাল অমান্য করে পালাচ্ছিলেন আনোয়ার, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি পিকআপ ভ্যানে ছুটে যাচ্ছিলেন তারা কয়েকজন। পিকআপ ভর্তি মাদকদ্রব্য। হঠাৎ র‌্যাবের সিগন্যাল। কিন্তু তা অমান্য করার চেষ্টা করেন পিকআপের চালক। তারপর সবাই পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। সঙ্গে মাদকের বিশাল চালান ও পিকআপ।

 

ঘটনাটি ঘটে বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের বেলঘর বাসস্ট্যান্ডে চেকপোস্ট চালিয়ে তাকে আটক করা হয়।

 

Manual5 Ad Code

আনোয়ার হোসেন (৩৯) রংপুর সদরের আলোয়াকরি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

 

Manual3 Ad Code

 

এসময় তার হেফাজত থেকে ৫৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

 

আনোয়ার স্বীকার করেছেন, তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

Manual4 Ad Code

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মাধপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com