• সিলেট, রাত ৯:১৭, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধা*ও*য়া পাল্টা-ধা*ও*য়া

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধা*ও*য়া পাল্টা-ধা*ও*য়া

Manual6 Ad Code

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধা*ও*য়া পাল্টা-ধা*ও*য়া

নিজস্ব প্রতিবেদক

 

Manual2 Ad Code

সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা গেছে, নবাগত এইচএসসি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একই সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃস্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পরে। পরে উভয়পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহনের চলাচল ব্যাহত হয়। যাত্রীদের দিগ্বিদিক ছুটাছুটি করতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার পৃথক কর্মসূচি নিয়ে একই এলাকায় অবস্থান করায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সংঘর্ষে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com