• সিলেট, দুপুর ২:১২, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

নানা বাড়ির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।

Manual4 Ad Code

বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের আগে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।

Manual8 Ad Code

উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল। ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার। তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ফেনী আসেন তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় আসেন প্রধানমন্ত্রী।

বিডি প্রতিদিন/

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com