• সিলেট, সকাল ১০:২৯, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন

Manual2 Ad Code

কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটির কার্যক্রম শুরু হয়।

Manual4 Ad Code

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

এ সময় তিনি তার বক্তব্যে মডেল মসজিদকে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও ইসলামী সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুর রকিব, বিএনপি নেতা আলমগির হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, বদরুল হোসেন খান ও সুরমান আহমদ, সাংবাদিক ময়নুল হক পবন, নাজমুল বারী সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Manual5 Ad Code

 

উদ্বোধন শেষে মসজিদে জুমার নামাজ আদায় করেন সংসদ সদস্যসহ উপস্থিত মুসল্লিরা। নামাজ শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. মাইদুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com