• সিলেট, সকাল ৯:০৯, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সাদাপাথরে দোকানভাড়া নির্ধারণ করল প্রশাসন

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
সিলেটের সাদাপাথরে দোকানভাড়া নির্ধারণ করল প্রশাসন

Manual8 Ad Code

সিলেটের সাদাপাথরে দোকানভাড়া নির্ধারণ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাটের জন্য মাসিক ভাড়া নির্ধারণ করেছে প্রশাসন। আদায় করা অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা হবে। পর্যটনকেন্দ্রের দোকানপাটকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

রবিবার (১৫ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

Manual3 Ad Code

সভায় কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাদাপাথর পর্যটন স্পটের পাশের বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকাকে পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্টুরেন্টের জন্য মাসে ৫ হাজার টাকা, কসমেটিকসের দোকানের জন্য ২ হাজার টাকা এবং অন্যান্য দোকানের জন্য ১ হাজার ৫০০ টাকা ভাড়া দিতে হবে। এছাড়া ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত হয়।

সভায় জেলা প্রশাসক চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তা দ্রুত সমাধানেরও তাগিদ দেন তিনি।

 

খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, সিলেট জেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া মাত্রই এ কার্যক্রম শুরু করা হবে।

 

 

কৃষি উৎপাদন বাড়াতে রোপা আমন ধানের শতভাগ কর্তন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে উপজেলার অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে প্রবাসীদের মালিকানাধীন পতিত জমি আবাদের জন্য সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।

সরকারি দপ্তরগুলোর পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতেও সভায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক সব দপ্তরপ্রধানকে দাপ্তরিক ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ দেন। যেসব দপ্তরে দাপ্তরিক মোবাইল নম্বর নেই, সেসব দপ্তরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নম্বর সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়। পাশাপাশি দাপ্তরিক কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

 

Manual7 Ad Code

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ১০২ হটলাইন চালুর বিষয়টিও সভায় তুলে ধরা হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com