• সিলেট, সকাল ৬:০৩, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সারদা হলে তালা

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
সিলেটের সারদা হলে তালা

Manual6 Ad Code

সিলেটের সারদা হলে তালা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা তালা ঝুলিয়ে দেন।

 

এ সময় জাসাস নেতৃবৃন্দ সারদা স্মৃতি হলে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছবির সবগুলো ফ্রেম অপসারণ করেন।

 

Manual3 Ad Code

তারা গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজতকান্তি গুপ্ত এই সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম, তারা এখানে জড়ো হয়ে সভা করে। তখন বিশ্বাস করিনি। তবে রবিবার রাতে আমরা তাদের এরকম একটি প্রস্তুতির খবর পাই।

 

তারা বলেন, তাই আজ আমরা এখানে এই সারদা হলে এসেছি। এখানে শেখ মুজিবের ছবিসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করেছি। এখন আমরা এখানে তালা ঝুলিয়ে দিয়েছি। এই প্রতিষ্ঠানটির মালিক সিলেট সিটি কর্পোরেশন। আমরা চাবি সিসিক প্রশাসকের হাতে তুলে দিব। তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান।

 

তিনি জানান, এসময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com