• সিলেট, সকাল ৬:০৩, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট শাহপরাণে পুলিশের হাতে দুজন আটক

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
সিলেট শাহপরাণে পুলিশের হাতে দুজন আটক

Manual5 Ad Code

সিলেট শাহপরাণে পুলিশের হাতে দুজন আটক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেটে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ দুজনকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এসময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিণ গোপধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. আলামিন (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সুজন (২০)।

পুলিশ জানায়, উদ্ধার করা কম্বলের আনুমানিক মূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com