• সিলেট, রাত ১০:৩৭, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যুবদলের বি ক্ষো ভ মিছিল

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিলেটে যুবদলের বি ক্ষো ভ মিছিল

Manual3 Ad Code

সিলেটে যুবদলের বি ক্ষো ভ মিছিল

অনলাইন ডেস্ক

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

Manual8 Ad Code

নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

Manual8 Ad Code

সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যুবদল রাজপথে সোচ্চার থাকবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রত্যেক রাজনৈতিক সংগঠনের কর্তব্য। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

 

Manual4 Ad Code

সমাবেশে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে যুবদল জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েছ আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।এছাড়া ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল, ৬টি থানা এবং ৪২টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশ নেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com