• সিলেট, রাত ১০:৫৫, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রীর সুসংবাদ, সিলেটের সুরমায় ষষ্ঠ সেতু অনুমোদন

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
বাণিজ্যমন্ত্রীর সুসংবাদ, সিলেটের সুরমায় ষষ্ঠ সেতু অনুমোদন

Manual4 Ad Code

বাণিজ্যমন্ত্রীর সুসংবাদ, সিলেটের সুরমায় ষষ্ঠ সেতু অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের সুরমায় ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

Manual1 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক’র সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে নিজের ফেসবুক আইডিতে আপলোড করা এক ভিডিওর বক্তব্যে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual8 Ad Code

‘সিলেটবাসীর জন্য তিনটি সুসংবাদ’ শীর্ষক তার ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা সিলেট সদর উপর জেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুরে সুরমা নদীর উপর ৬নং সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

Manual4 Ad Code

তিনি অপর যে দুটি সুসংবাদ জানিয়েছেন সিলেটবাসীকে সেগুলো হল, ২০২৭ সালের মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন এবং সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারের গ্রামীন সড়ক ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্প।

বাণিজ্যমন্ত্রী ভিডিওতে দেওয়া তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com