• সিলেট, রাত ১২:২১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত দিয়ে পালানোর সময় সিলেটের যুবক আটক

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
সীমান্ত দিয়ে পালানোর সময় সিলেটের যুবক আটক

Manual3 Ad Code

সীমান্ত দিয়ে পালানোর সময় সিলেটের যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি সুবল চন্দ্র সরকার (৪১) নামে এক যুবকের। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে চুনারুঘাটের টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল তাকে আটক করে।

Manual4 Ad Code

আটক সুবল চন্দ্র সরকার সিলেট সদর থানার মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে। অন্যদিকে পালিয়ে যাওয়া তিনজন হলেন-চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের জমরুত মিয়া (৪৬) ও মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের পরিমল সরকার (৩৬)।

 

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট এলাকার নদীরপাড় দিয়ে কয়েকজনের অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতির খবর পায় বিজিবি। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করে সুবলকে আটক করতে সক্ষম হন। তবে রাতের অন্ধকারে তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন।

Manual4 Ad Code

বিজিবি আরও জানায়, সুবলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৭৩৩/২৫সহ আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতেই তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক সুবল এবং পলাতক তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি।

 

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন বাংলাদেশ থেকে ভারতে যেতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com