• সিলেট, রাত ১০:১০, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগীয় যুবদলের দায়িত্বে যারা

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সিলেট বিভাগীয় যুবদলের দায়িত্বে যারা

Manual5 Ad Code

সিলেট বিভাগীয় যুবদলের দায়িত্বে যারা

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণে ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।

 

শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়।

 

Manual7 Ad Code

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। এছাড়াও ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহসভাপতি রেজাউল কবীর পলকে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।

 

Manual2 Ad Code

চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।

 

সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন এইচ এম তসলিম উদ্দিন শাহ ও নাসির উদ্দিন রুমন। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।

 

এছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।

 

তালিকা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট বিভাগ ও সাংগঠনিক ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ করবেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com