• সিলেট, রাত ৮:৪৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে রাখাল নৃত্য দিয়ে শুরু হয়েছে রাস উৎসব

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
কমলগঞ্জে রাখাল নৃত্য দিয়ে শুরু হয়েছে রাস উৎসব

Manual8 Ad Code

কমলগঞ্জে রাখাল নৃত্য দিয়ে শুরু হয়েছে রাস উৎসব

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হয়েছে। মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা চলবে ভোররাত পর্যন্ত। প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে মনিপুরীদের মাঝে বইছে উৎসবের আমেজ। মঙ্গলবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাও এ উৎসবের আয়োজন করা হয়েছে।

 

সরজমিন দেখা যায়, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪ তম রাসলীলা ও আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজনে ৪১ তম রাস উৎসব অনুষ্ঠিত হয়।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। মহারাসলীলা উপলক্ষে মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরী পাড়াগুলো। দেশী দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীরা এসেছেন। রং-বেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে মণিপুরী সকল শ্রেণি পেশার মানুষকে। রাস উৎসব উপলক্ষে মণিপুরি এলাকায় মেলা বসেছে। এছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual8 Ad Code

রাস উৎসবে আয়োজকেরা জানান, মহা-রাসলীলা গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য দিয়ে দুপুরে শুরু হয়। গোধূলি পর্যন্ত এই রাখাল নৃত্য চলে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে উপস্থাপন করা হয়। রাত ১১টা শুরু হয় মহারাসলীলার নৃত্য বা শ্রী শ্রী কৃষ্ণের মহা-রাসলীলানুসরণ। এই রাসনৃত্য ভোর পর্যন্ত চলবে। এই রাসনৃত্যে গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলাই কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।

 

এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪ তম রাস উৎসবের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

 

মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন জানান, রাখাল নৃত্যর মধ্যে দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। রাস দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। এই উৎসবকে ঘিরে মণিপুরি প্রতিটা পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে।

 

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com