• সিলেট, রাত ২:৩৪, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেভিল হান্ট: সুনামগঞ্জে ২ আ. লীগ গ্রে ফ তা র

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
ডেভিল হান্ট: সুনামগঞ্জে ২ আ. লীগ গ্রে ফ তা র

Manual8 Ad Code

ডেভিল হান্ট: সুনামগঞ্জে ২ আ. লীগ গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশি বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজানগর ও চরনারচর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual8 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং চরনারচর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বৈষ্ণব।

 

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল রাজানগর বাজারে অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে এবং শ্যামারচর বাজার থেকে বিকাশ চন্দ্র বৈষ্ণবকে গ্রেফতার করে। তাদের দিরাই থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রয়েছে। আজই (মঙ্গলবার) তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com