• সিলেট, সকাল ১০:৪৫, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

Manual7 Ad Code

সংবাদ প্রকাশে যুগান্তরের
সাহসিকতা যুগান্তকারী
-এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‌্যালি শেষে কেক কাটা হয়। গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুগান্তরের সিলেট পরিবারকে নিয়ে কেক কাটেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সাথে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও যুগান্তর স্বজনরা।
এসময় পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেন, সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী। প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যমটি দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে। আগামিতেও এই অবস্থান অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলাদেশে শিল্পবিপ্লবের অন্যতম নায়ক দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
গতকাল রোববারের এই আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর, ইমজা সহসভাপতি এস আলমগীর, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, সাহিত্য সংগঠন ভাস্করের সভাপতি পুলিন রায়, লন্ডনের লিভারপুল প্রেসক্লাবের সহ সভাপতি ও জনমতের সিনিয়র স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন, সিলেট প্রেসক্লাবর সাবেক কোষাধ্যক্ষ আনিসুর রহমান, বৈশাখী টিভির ব্যুরো প্রধান এস সুটন সিংহ, কার্যকরী সদস্য রনজিৎ সিংহ, সাংবাদিক তালুকদার আনোয়ার পারভেজ, অমল কৃষ্ণ দেব, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, দৈনিক ঢাকার ডাক’র সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, রোটারী ক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার সিংহ, রোটারী ক্লাবের সাবেক সভানেত্রী শান্তি রাণী সিনহা, ইমজা নিউজ’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার রবিউস সানি, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার তাইনুল ইসলাম, দি কান্ট্রি টুডে প্রতিনিধি সারওয়ার জাহান, সাংবাদিক জামাল উদ্দিন, রায়হান উদ্দিন, জিডিএফের নির্বাহী পরিচালক বায়োজিদ খান, হাসন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, দৈনিক বিজনেস ফাইলের ব্যুরো প্রধান বিদ্যা রত্ন রায়, নারী উদ্দোক্তা কেয়া আহমেদ সোনিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার’র নিজাম উদ্দিন, আইওয়ান টিভি’র মো. ফারুক মিয়া ফারুক, দৈনিক আধুনিক কাগজের ফটোগ্রাফার আল রাব্বি, সরেজমিন বার্তা’র স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, সাব সার্ভেয়ার বিপ্র দাস বিশু বিক্রম, কলেজ শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, হিসাব রক্ষক মো. শাহাজাহান, কম্পিউটার অপারেটর দীপক দাস, তাজকিরা জান্নাত সুইটি, গ্রীণ ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের সমন্ময়কারী শারমিন আক্তার রেবা প্রমুখ।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা র‌্যালিতে ছিলেন বিশিষ্ঠ আইনবিদ, সিলেট জেলা আইনজীবী সমিতি ও সিলেট স্টেশন ক্লাব’র সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাবিল হোসেনসহ যুগান্তর স্বজনরা।
অতিথিদের স্বাগত জানান, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, স্টাফ ফটোগ্রাফার মামুন হাসান, কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহরাব হাসান ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, যুগান্তর স্বজন শেখ আজিজুল হক সুজা, তাসনিন সরোয়ার আনিকা, লাবণী আক্তার মীম, তানিশা হাসান, জারিন তাসনিম অন্বেষা, শুকতারা মোদী সুমী, তাহমিনা আক্তার মৌমি, রেশমা আক্তার রিয়া, সমিরঞ্জন বিশ্বাস, আফসানা আক্তার, অহনা বেগম, জুই রানী, রাদিয়া জান্নাত তালুকদার প্রমুখ।

 

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com