• সিলেট, রাত ১:১৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা

Manual2 Ad Code

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা
বাসস

Manual2 Ad Code

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পর্যবেক্ষক কার্ড (পরিচয়পত্র) ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

Manual2 Ad Code

রবিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্বাচনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ -সহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে – আবেদনের সাথে ইলেকশন অবজারভার-২, ইলেকশন অবজারভার-৩ ফরম যথাযথ আছে কিনা তা যাচাই করতে হবে। পর্যবেক্ষকদের জন্মতারিখ ১১ ফেব্রুয়ারি, ২০০৫ বা তার আগে হতে হবে।

Manual1 Ad Code

শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা নিতে হবে। প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগকৃত পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়ন প্রদান করবেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com