• সিলেট, রাত ৪:৩০, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিরা

Manual4 Ad Code

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিরা

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী ও পররাষ্ট্রসচিবসহ নানা পর্যায়ের অতিথি যোগ দেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি প্রমুখ।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৪টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান।

আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

Manual5 Ad Code

তবে আমন্ত্রিত ১৪ দেশের মধ্যে ছয় দেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা। এসব দেশ হলো চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। এছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শপথ অনুষ্ঠানে যোগ দেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার বিকেলে শপথ নেন।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com