• সিলেট, সন্ধ্যা ৭:২৩, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির বৈঠক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির বৈঠক

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির বৈঠক

 

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানের পর এ বৈঠক হয়।

Manual3 Ad Code

বৈঠকে মালদ্বীপের রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানান।

তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মালদ্বীপ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য সহযোগিতা, পরিবেশগত সহযোগিতা, উচ্চশিক্ষা এবং উন্নত বিমান যোগাযোগসহ সহযোগিতা বৃদ্ধির জন্য বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুইজ্জুর বাংলাদেশে এটাই প্রথম সরকারি সফর।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com