প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানান লোকসভার স্পিকার ওম বিড়লা / সংগৃহীত ছবি
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই আমন্ত্রণ জানানো হয়।
এক্স-হ্যান্ডেলে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর করেন তিনি।
তিনি জানান, একইসঙ্গে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতে উভয় নেতাই বাংলাদেশ এবং ভারতের জনগণের কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন