• সিলেট, দুপুর ১:৩৭, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭২ ঘন্টার মধ্যে র‌্যাবের খাঁচায় মিঠুন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
৭২ ঘন্টার মধ্যে র‌্যাবের খাঁচায় মিঠুন

Manual3 Ad Code

৭২ ঘন্টার মধ্যে র‌্যাবের খাঁচায় মিঠুন

নিজস্ব প্রতিবেদক

অভিযোগের ৭২ ঘন্টার মধ্যে মিঠুন তাতীকে (৩১) খাঁচায় পুরেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের রাজনগর থানার উত্তরভাগে চন্দ্রভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার চম্পারায় চা বাগানের মৃত কমল তাতীর ছেলে।

মিঠুন তাতী কমলগঞ্জ থানায় গত ১৩ ফেব্রুয়ারি দায়েরকৃত রতন শুভাকার হত্যা মামলার (নং ২) আসামি।

Manual5 Ad Code

রতন শুভাকার কমলগঞ্জের চম্পায়ার চা বাগান এলাকার বাসিন্দা। গত ১১ ফেব্রুয়ারি বাগানের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ সনাক্ত করেন রতনের স্ত্রী। এসময় তার হাত ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

রতনের স্ত্রী কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মিঠুন তাতীকে তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com