• সিলেট, সকাল ৯:৪৫, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যাত্রা শুরু করলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন তিনি।

Manual8 Ad Code

মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ রেখেছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করে দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরপরই তিনি ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন। নতুন এই মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টনের পর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com