• সিলেট, ভোর ৫:৩৯, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

Manual1 Ad Code

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গন্তব্য যাওয়ার সময় সাধারণ মানুষের মতোই সবার সঙ্গেই সড়ক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি চলতে থাকে। একপর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ি ও বহরে থাকা অন্যান্য গাড়ি নিয়ম অনুযায়ী ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আবার চলাচল শুরু করে। আইজিপিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছিলেন, যা বাস্তবে ফুটে উঠেছে। সংগৃহীত ছবি

Manual3 Ad Code

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আইজিপি বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের কারণে যেন সাধারণ জনগণের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে, সে বিষয়টি তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।’

এদিকে আজ নতুন সরকারের প্রথম কর্মদিবস। এদিন ঢাকা মহানগরজুড়ে সড়কে সড়কে লক্ষ্য করা গেছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক সদস্যদের।

Manual4 Ad Code

ঢাকার মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ নতুন সরকারের প্রথম দিন। ট্রাফিক পুলিশ সব সময়ই সড়কে তৎপর থাকে, তবে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাড়তি তৎপরতা থাকা স্বাভাবিক। এছাড়া কড়া নির্দেশনা আছে।

গতকাল মঙ্গলবার নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদন শেষ করে গন্তব্য যাওয়ার সময় সাধারণ মানুষের মতই সব গাড়ির সঙ্গে তার গাড়ি চলতে থাকে। একপর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ি ও বহরে থাকা অন্যান্য গাড়ি নিয়ম অনুযায়ী ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আবার চলাচল শুরু করে।

Manual6 Ad Code

সূত্র: বাংলানিউজ

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com