• সিলেট, সন্ধ্যা ৬:৩৩, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দপ্তরে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা সৌজন্য সাক্ষাৎ করেন -পিআইডি

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সচিবালয়ে নিজের দপ্তরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে পৌঁছানোর পর তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। এর আগে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com