• সিলেট, রাত ৩:৩৯, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

Manual7 Ad Code

ছবিতে বাঁ থেকে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ মুহূর্ত। সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

বাসস

Manual3 Ad Code

 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা নবগঠিত সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Manual1 Ad Code

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি হিসেবে বর্ণনা করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানান রাষ্ট্রদূতরা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।

Manual5 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-চীন সর্বাত্মক কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সহজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের আরো সম্পৃক্ততার আহ্বান জানান। রাষ্ট্রদূত চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার সরকারের প্রস্তুতির কথা জানান। ড. খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে ভারত-বাংলাদেশের একটি ভবিষ্যতমুখী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করতে উভয় পক্ষ নিয়মিত ও গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে সম্মত হন।রাষ্ট্রদূত ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে শিগগিরই নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার ও সম্প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের জনগণের কল্যাণে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার।

এদিন তিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বিডি-প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com