• সিলেট, সকাল ১১:২২, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

Manual2 Ad Code

ছবি: আইএসপিআর

 

Manual4 Ad Code

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।

Manual5 Ad Code

সোমবার রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রণালয় পরিদর্শনে গেলে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করণের জন্য কাজ করবে।

Manual8 Ad Code

এসময় তিনি সরকারের নির্বাচনী ওয়াদা পূরণকল্পে মন্ত্রণালয়ের সকলে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন-সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com