• সিলেট, সকাল ৭:৩৯, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল বন্দর পরিচালনার চুক্তি : আশিক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল বন্দর পরিচালনার চুক্তি : আশিক চৌধুরী

Manual1 Ad Code

জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল বন্দর পরিচালনার চুক্তি : আশিক চৌধুরী

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল চুক্তি করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিষয়ে এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার, সেভাবেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উনি (প্রধানমন্ত্রী) বলেছেন।

Manual3 Ad Code

অন্তর্বর্তী সরকার তো চুক্তির পক্ষে ছিল, এই সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে বা বিপক্ষে ছিল ব্যাপারটা না। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা সম্ভব হয়, শুধু সে ক্ষেত্রেই আমরা চুক্তিটি করব। এরকম একটা কথা অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল। আমার মনে হয় বর্তমান সরকারও একই ধরনের একটা অবস্থান নেবে।

আশিক চৌধুরী বলেন, এটা প্রথম দিনের মিটিং, দ্রুত কোনো কনক্লুশনে যাওয়া উচিত হবে না।

বৈঠক প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ আমরা উনাকে (প্রধানমন্ত্রী) ব্রিফ করেছি, উনি আমাদের ব্রিফ করেননি। উনি শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com