• সিলেট, সকাল ৯:৪৮, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : শ্রমমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : শ্রমমন্ত্রী

Manual1 Ad Code

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : শ্রমমন্ত্রী

Manual6 Ad Code

বাসস

 

Manual7 Ad Code

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।

আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, কাজ ছাড়া অন্য কোনো ভিশন নেই।’

Manual4 Ad Code

সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com