• সিলেট, সন্ধ্যা ৬:৫২, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের উদ্যোগে দেশে প্রথম খাল খনন কর্মসূচি: আমানউল্লাহ আমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
জিয়াউর রহমানের উদ্যোগে দেশে প্রথম খাল খনন কর্মসূচি: আমানউল্লাহ আমান

Manual1 Ad Code

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের জয়নগর খাল পানিসম্পদমন্ত্রীর সঙ্গে পরিদর্শন শেষে কথা বলেন আমানউল্লাহ আমান।

জিয়াউর রহমানের উদ্যোগে দেশে প্রথম খাল খনন কর্মসূচি: আমানউল্লাহ আমান

 

অনলাইন ডেস্ক

 

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশের জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রথম খাল খননের উদ্যোগ নেয়া হয়েছিল মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে।

Manual5 Ad Code

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের জয়নগর খাল পানিসম্পদমন্ত্রীর সঙ্গে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, খাল খনন শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই নয়, এটি ছিল গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার জয়নগর এলাকায় খাল খনন করা হয়।

Manual2 Ad Code

পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জয়নগরে পুনরায় খাল খনন কর্মসূচি চালু করেন, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন। এর ফলশ্রুতিতে কেরানীগঞ্জের জয়নগরে আবারও খাল খননের কাজে উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, সেচব্যবস্থার উন্নতি হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলেন তিনি।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, দেশের জলসম্পদ ও নদী-খাল রক্ষার পাশাপাশি নিয়মিত খনন কার্যক্রম অব্যাহত রাখতে হবে, যাতে খালগুলো কার্যকরভাবে পানি নিষ্কাশন ও কৃষিকাজে ব্যবহৃত হতে পারে।

Manual6 Ad Code

এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কেরানীগঞ্জের জয়নগর ও শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন করেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com