• সিলেট, বিকাল ৫:০০, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

Manual6 Ad Code

অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

 

অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তাই করা হবে। দেশি-বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরী হবে না। জোর দিচ্ছি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর। স্বাস্থ্য, শিক্ষায় ও পরিবর্তন আনতে হবে। তবে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান।

Manual3 Ad Code

শুক্রবার নগরীর পতেঙ্গা বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন তিনি। পরে পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করেন।

Manual7 Ad Code

এসময় আমীর খসরু বলেন, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চলে কোনো হাসপাতাল নেই। এখানে জেনারেল একইসাথে একটি বিশেষায়িত হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের দাবি ছিল হাসপাতাল করার, তাই তাড়াতাড়ি এখানে হাসপাতাল গড়ে তোলা হবে।

দেশের এই নাজুক অর্থনীতি উত্তোরণে করণীয় কি – সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে, এর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এজন্য দেশি বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আসছে বাজেটের অগ্রাধিকার।

Manual3 Ad Code

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল, এডভোকেট মফিজুল হক ভুইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান।

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com