• সিলেট, বিকাল ৩:৫৫, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

Manual4 Ad Code

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। আমরা ৫২, ৭১ ও ২৪ কে ধারণ করে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।’

Manual1 Ad Code

শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।’

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com