• সিলেট, বিকাল ৩:৪৪, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

Manual2 Ad Code

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

Manual6 Ad Code

তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার জন্য গণমাধ্যম রিপোর্ট প্রচার করতে পারে। এতে প্রমাণ পাওয়া মাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা পেলেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা দুর্নীতি করতে কেবল অবকাঠামো নির্মাণ করেছে। তাই শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি।

এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষামন্ত্রী পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেনৎ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। এসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে স্ব-স্ব বিভাগের কর্মকর্তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com