• সিলেট, ভোর ৫:৪৩, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৮ সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
২০২৮ সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

Manual1 Ad Code

২০২৮ সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

২০২৮ সালের মধ্যে রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া সব কটি খাল উদ্ধার করে পানিপ্রবাহ সচল করা হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

Manual2 Ad Code

শুক্রবার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

Manual1 Ad Code

হাবিবুর রশিদ বলেন, জিরানি ও মান্ডা খালকে আদি রূপে ফিরিয়ে নিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শুরু হবে। খাল খননের পাশাপাশি এর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) তৈরি করা হবে। ঈদের পরেই এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। পানি সম্পদ এবং ভূমিমন্ত্রীও অচিরেই এসব এলাকা পরিদর্শন করবেন।

সড়ক ও নৌপথে শৃঙ্খলা ফেরানো এবং চাঁদাবাজি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধে আমরা এরইমধ্যে আলটিমেটাম দিয়েছি। কোনো চাঁদাবাজকে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে না। ১৮ কোটি মানুষের বাংলাদেশ গড়তে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো আমাদের অন্যতম অগ্রাধিকার।

সামনে পবিত্র ঈদুল ফিতর উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে সড়ক, নৌ ও রেলপথে বাড়িতে ফিরতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। অতীতের মতো কোনো অবৈধ টোল বা চাঁদার বোঝা যাত্রীসাধারণের ওপর চাপাতে দেয়া হবে না।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com