• সিলেট, সন্ধ্যা ৭:৩০, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সরকারের কর্মকাণ্ডে ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকার ভুল করলে আপানার ধরিয়ে দেবেন। তবে কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা বলার বিষয়টি আমরা দেখতে চাই। আমরা জনগণের সরকার।

Manual5 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারলে গণমাধ্যমের পাশাপাশি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

তিনি আরও বলেন, সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিকদের সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন। সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না। সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ প্রমুখ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com