• সিলেট, রাত ১২:৫৫, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

Manual7 Ad Code

নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন প্রজন্ম প্রশাসনের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছে, তাই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।

Manual3 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সব সরকারি-কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগে যে মানসিকতায় কাজ করা হয়েছে, সেই ধরনের কাজ আর করা যাবে না। দেশ এখন অনেক অগ্রসর হয়েছে। আমরা যদি ভুল করি, তার খেসারত দিতে ১৭ বছর লাগবে না। অল্প সময়ের মধ্যেই ভুলের ফল ভোগ করতে হবে। বিষয়টি সবাইকে ধারণ করতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, কে মন্ত্রী, কে সংসদ সদস্য বা কে সরকারি কর্মকর্তা, সেটি বড় বিষয় নয়। আমরা একটি দল হিসেবে দেশ গঠনে একসঙ্গে কাজ করব। ফুল নিয়ে এসে তিরস্কার নিয়ে যেতে চাই না। সে কারণে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে। সমাজ থেকে নেশা নির্মূল, ইভটিজিং বন্ধ এবং চাঁদাবাজি উৎখাত করতে হবে।

Manual5 Ad Code

মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী ও আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ আমিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com