• সিলেট, সন্ধ্যা ৭:৩৭, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৬
শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

Manual4 Ad Code

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ কারণে ওইদিন থেকে আজ সোমবার পর্যন্ত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

Manual1 Ad Code

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে সোমবার ৩৯টিসহ তিন দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।

Manual7 Ad Code

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি, কুয়েত এয়ারওয়েজের (কুয়েত) দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।

Manual4 Ad Code

তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com