• সিলেট, সকাল ৮:০৫, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Manual6 Ad Code

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

Manual5 Ad Code

মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এ বৈঠকে উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

বৈঠকে তারা গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন।

ভারতীয় হাইকমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্কটি জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com