• সিলেট, সন্ধ্যা ৭:২৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জ*ব্দ, গ্রে ফ তা র ১

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
মৌলভীবাজারে অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জ*ব্দ, গ্রে ফ তা র ১

Manual8 Ad Code

মৌলভীবাজারে অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জ*ব্দ, গ্রে ফ তা র ১

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন রাত আনুমানিক ১১:৫০ মিনিটি একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।

পরবর্তীতে ট্রাক তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর মধ্যে “Mast Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং “K.S. Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৪৬ বস্তা রয়েছে। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩,৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।

এ সময় ট্রাক থেকে রবিউল ইসলাম (৩৭), পিতা-মৃত ছবেদ আলী প্রামানিক, সাং-জসমন্তর ধুলিয়া, খেতুপাড়া ইউপি, থানা-সাথিয়া, জেলা-পাবনাকে আটক করা হয়।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

 

Manual2 Ad Code

এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com