• সিলেট, দুপুর ১২:১০, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে ছাড় নয়: এম নাসের রহমান

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে ছাড় নয়: এম নাসের রহমান

Manual6 Ad Code

দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে ছাড় নয়: এম নাসের রহমান

রাজনগর প্রতিনিধি

Manual7 Ad Code

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্রদল-যুবদল পরিচয় দিলেই আগে তার বায়োডাটা নিতে হবে। দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটানো বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

বুধবার বিকালে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি নাসের রহমান বলেন, “সংসদে আইনপ্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও একজন এমপির আসল কাজ তার নির্বাচনী এলাকায়। এলাকার উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করাই প্রধান দায়িত্ব। এবারের সংসদে মাত্র ৬০ জন রয়েছেন যারা আগে এমপি ছিলেন। অনেকের অভিজ্ঞতা কম। আমাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার সমন্বিত উন্নয়ন করবো।”

তিনি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্থানীয় প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেন। এমপি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো দলীয় পরিচয় দেখা হবে না। আইন সবার জন্য সমান।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “রাজনগর-মৌলভীবাজারে কোনো চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করবে তাদের কোনো দলীয় পরিচয় নেই। তারা অপরাধী। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে এমপি বলেন, “আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। স্থানীয় উন্নয়নে আপনাদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “আপনারা যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সমাধানের চেষ্টা করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

Manual6 Ad Code

তিনি সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, যাতে কেউ সরকারি সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। মানুষের যথাযথ মূল্যায়ন ও সেবা প্রদান নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুল গণি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, সদস্য বকসি মিছবাহুর রহমান, আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সহসভাপতি জিতু মিয়া ও কবির মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস আলী, এমএ হাকিম বক্স সুন্দর, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

পরে উপজেলা কম্পাউন্ডে কৃষ্ণচ‚ড়া ও আম গাছের চারা রোপণ করেন এমপি এম নাসের রহমান। এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com