• সিলেট, রাত ৮:০৭, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Manual5 Ad Code

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

Manual7 Ad Code

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান দুই দেশের রাষ্ট্রদূত। তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে নিজ নিজ দেশের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।

Manual3 Ad Code

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানে ভুটানের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, কানেক্টিভিটি, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ স্পেশাল ইকোনমিক জোন’ স্থাপনের অগ্রগতি নিয়ে বিস্তারিত কথা বলেন তারা।

অন্যদিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন, জ্বালানি ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী নেপালে সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রদূত ও নেপাল সরকারকে অভিনন্দন জানান। উভয়পক্ষই বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় রাষ্ট্রদূতের সঙ্গেই আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্ক প্রতিষ্ঠার দূরদর্শী চিন্তার কথা স্মরণ করেন। বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন শামা ওবায়েদ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com