• সিলেট, সকাল ৮:৪৬, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

Manual3 Ad Code

সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের দীর্ঘদিনের চাহিদা পূরণে নতুন একটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রাজধানীর সিদ্দিক বাজার এলাকার আলাউদ্দিন রোডে নির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে কেন্দ্রটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ ছিল। নতুন এই আধুনিক ছয়তলা ভবন সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর করবে। তিনি জানান, এটি শুধু একটি কমিউনিটি সেন্টার নয়; এখানে নাগরিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার ও ব্যায়ামাগারের সুবিধাও রাখা হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয়দের এই সরকারি সম্পদ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা-এর অবদান স্মরণ করে বলেন, পুরান ঢাকার উন্নয়নে তার অবদান এখনও মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

ডিএসসিসির তত্ত্বাবধানে প্রায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ছয়তলা ভবনে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় প্রতি ফ্লোরে প্রায় ৫৫০ জন করে মোট ১,৬৫০ জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

পঞ্চম তলায় রাখা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরের অফিস, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও একটি পাঠাগার। আর ষষ্ঠ তলায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যাতে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যচর্চার সুযোগ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির অধীনে আরও বড় পরিসরে সামাজিক কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ডিএসসিএনইউপি প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের প্রায় ৫২ শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি কর্পোরেশনের নিজস্ব তহবিলে আরও ১৯টি কেন্দ্র নির্মাণাধীন এবং ভবিষ্যতে নতুন করে আরও ৩০টি সামাজিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com