• সিলেট, দুপুর ২:৪৮, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে আ*গু*নে পু ড় লো গোয়াল ঘর ও ধানের গোলা, ৫ লক্ষ টাকার ক্ষতি

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
কমলগঞ্জে আ*গু*নে পু ড় লো গোয়াল ঘর ও ধানের গোলা, ৫ লক্ষ টাকার ক্ষতি

Manual6 Ad Code

কমলগঞ্জে আ*গু*নে পু ড় লো গোয়াল ঘর ও ধানের গোলা, ৫ লক্ষ টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধি

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে মুন্সীবাজার ইউনিয়নের রায়নগর গ্রামের রুবেল দাসের খড়ের ফেইন, গোয়াল ঘর ও ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৮ মাসের গর্ভবর্তী একটি গাভীসহ প্রায় ৫০ মন ধান, পানির মটর ট্যাংকি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual2 Ad Code

এ ঘটনায় আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাÐে অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) আহত হয়েছেন এবং আরও ৪টি গরু আংশিকভাবে দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের জরুরি সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করা হবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com